সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামীলীগের দীর্ঘকাল বেঁচে থাকার রহস্য জানালেন- কাদের


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-12-06
আওয়ামীলীগের দীর্ঘকাল বেঁচে থাকার রহস্য জানালেন- কাদের

 

 

 

দেশের উন্নয়নের কারণেই আওয়ামী লীগ দেশের জনগণের মাঝে দীর্ঘকাল বেঁচে থাকবে- এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সম্পর্কে উন্মাদের মতো আবোল তাবোল কথা বলছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

 

এক অনুষ্ঠানে  ৫ ডিসেম্বর (রোববার) ওবায়দুল কাদের এসব কথা বলেন। এদিন আওয়ামী লীগের ঢাকা মহানগরীর চলমান ইউনিট সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারীর ৩৮ নং ওয়ার্ডের সম্মেলন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অংশ নেন এতে।

 

 

এসময় আওয়ামী লীগ নেতারা আগামী নির্বাচনকে সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাই করার মাধ্যমে দল গোছানোর ওপর গুরুত্ব দেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে, অনুপ্রবেশকারীদের নয়, যোগ্য ব্যক্তিদের দলে জায়গা দিতে হবে।

 

 

 

 আওয়ামী লীগের ক্ষমতার উৎস এই দেশের জনগণ, বিএনপির মতো আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, অনুষ্ঠানে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি মহাসচিবের মন্তব্যের কঠোর সমালোচনা করে দলের সাধারণ সম্পাদক একথা বলেন।

 

 

 

দলীয় নেতাকর্মীদের আরও তৎপর হতে, বর্তমান সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন ধরে রাখতে আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।