সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

বিয়ের একদিন পরেই গ্রেফতার ইশরাক।

ছোট ভাই ইশফাক হোসেনের বিয়ের একদিন পরেই গ্রেফতার হলেন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বড় সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।


আবরার আলম নাবিল, ঢাকা জেলা প্রতিনিধি।

eshomoy.com || 2024-05-19 9:03pm
বিয়ের একদিন পরেই গ্রেফতার ইশরাক।
ফের গ্রেফতার হলেন ইশরাক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেন, “দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারী ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন—নিপীড়ণ শুরু করেছে। আর এধরণের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে—দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। এ ধরণের অমানবিক ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।” 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু আজ এক বিবৃতিতে বলেন,

“বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের মধ্য দিয়ে ডামি আওয়ামী অবৈধ সরকার দেশে ভয়াবহ দুঃশাসনের আরও একটি ঘৃন্য দৃষ্টান্ত স্থাপন করলো। সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাই জনসমর্থনহীন এই ফ্যাসিষ্ট ও দখলদার সরকার হিতাহিত—বিবেচনাহীন হয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো দুঃশাসনকে টিকিয়ে রাখারই ইঙ্গিতবহ।
নেতৃদ্বয় বিবৃতিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।