সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

ভয় কাকে দেখান, রাজপথের রাজা ছাত্রলীগ: সাদ্দাম


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-07-12
ভয় কাকে দেখান, রাজপথের রাজা ছাত্রলীগ: সাদ্দাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘কাকে ভয় দেখান? রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা ছাত্রলীগ।’


জনদুর্ভোগ পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম সচল রাখা ও কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবিতে মিছিল শেষে বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় সাদ্দাম বলেন, মামা বাড়ির আবদারের মতো যেখানে সেখানে ব্লকেড দিয়ে বসেছে। এই মুুহূর্তে বাংলাদেশে কোনো কোটা পদ্ধতি নেই। এরপরও ব্লকেড ব্লকেড খেলা এবং দুর্ভোগ তৈরির কি কোনো যৌক্তিকতা আছে?

তিনি আরও বলেন, বুয়েটে রাব্বির সিট বাতিল করেছে, কোথাও কোনো অবরোধ হয়েছে? কোথাও কোনো দুর্ভোগ হয়েছে? আইনের মাধ্যমে রাব্বি তার সিট ফিরে পেয়েছে।


সাদ্দাম বলেন,  

একবার বলে মেধা না কোটা, আরেকবার বলে কোটার সংস্কার চাই। তারা আসলে কোনটা চায়? আদালত বলছে কোটা নেই, তাও তারা আন্দোলন করছে। তারা কি কোটার সংস্কার চায় নাকি কোটায় কোটায় আন্দোলন করতে চায়?

বিএনপিকে উদ্দেশ করে ছাত্রলীগ সভাপতি বলেন, আগে খেলতো আন্দোলন আন্দোলন খেলা, এখন খেলছে সমর্থন সমর্থন খেলা। এখন যারা শাহবাগে রয়েছে, তারা প্রফেশনাল আন্দোলনকারী।


তিনি বলেন, ব্যানারে লিখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা ব্যবস্থা তুলে দেয়ার পর পার্বত্য চট্টগ্রামে দুজন সুযোগ পেয়েছে। কোটা তুলে দেয়ার পর পুলিশ প্রশাসনে মেয়েরা শতকরা ৪জন সুযোগ পেয়েছে।


সাদ্দাম বলেন, কোটা মানে কি কম মেধা? মেয়েরা কি প্রিলিমিনারিতে পাস করে না? সব পাস করেই তো সুযোগ পায়। নারীদের যে কোটা রয়েছে তাতে বাংলাদেশের প্রত্যেকটি মেয়ে সাংবিধানিক সুযোগ পাবে।


তিনি বলেন, চার বছর পর ফুটবল খেলার জন্য অপেক্ষা করি, বিএনপি-জামায়াতের সময় বিসিএসের জন্য অপেক্ষা করা লাগতো। বিএনপির আমলে হাওয়া ভবন থেকে লিষ্ট ধরিয়ে দেয়া হতো কারা বিসিএস ক্যাডার হবে।