সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : আবহাওয়া

তিনদিনের ভারি বর্ষণের সতর্কতা - আবহাওয়া অফিস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-14
তিনদিনের ভারি বর্ষণের সতর্কতা - আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে সেইসঙ্গে পাহাড়ের কোথাও কোথাও ভূমিধ্বসেরও আশঙ্কা রয়েছে

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্ক বার্তায় এই তথ্য জানা গেছে

আবহাওয়াবিদ কে এম নাজমুল হকের সই করা বার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার-২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মিলিমিটার-২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে

অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ভারি বর্ষণ জনিত কারণে ঢাকা চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে

এদিকে, আবহাওয়াবিদ . মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার সিলেট জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে

দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ে বয়ে যেতে পারে সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অবস্থায় ১৪ জেলার নদীবন্দরগুলোকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে