সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : আইন-আদালত

শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য আইজিপিকে চিঠি


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-11-12
শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য আইজিপিকে চিঠি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পুলিশ মহাপরিদর্শককে এই বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দিয়েছেন। জানা যায়, শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চলমান তদন্তে অভিযোগের প্রেক্ষিতে এই চিঠি দেওয়া হয়।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি জানিয়েছেন, শেখ হাসিনাসহ অভিযুক্ত নেতাদের গণহত্যার অভিযোগে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ড. নজরুল উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগটিকে সরকার আমলে নিচ্ছে না এবং এই মামলাটিকে ফ্যাসিস্ট চক্রের প্রচারণার অংশ হিসেবে বিবেচনা করছে।

এছাড়া, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তে তাদের বিভিন্ন পর্যায়ের নেতাদের মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে।