সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : আইন-আদালত

ময়মনসিংহে হেরোইন-ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেফতার-৮


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2025-06-24
ময়মনসিংহে হেরোইন-ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেফতার-৮
ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় : ছবি ইসময়

  • ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজি আখতার উল আলম এর দিকনির্দেশনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম এর নির্দেশে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর ধোপাখোলা মোড় ত্রিশাল বাসস্ট্যান্ডের চরপাড়া রাস্তার উত্তর পাশে হিন্দুপল্লি যাওয়ার পাঁকা রাস্তার মাথায় হইতে (২৩ জুন) ২০.০০ ঘটিকায় ৯৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রিয়াজ ওরফে নিজুম (২০) ২। মোঃ মনির উদ্দিন ওরফে মনির (৩৬) ৩। মোঃ রবিন (২৮) ৪। সাগর সরকার (২৫) ৫। মোঃ কাউছার (২৪) ৬। মোঃ রফিকুল ইসলাম আশিক (২৫) গ্রেফতার করা হয়। 

  • অভিযান-২ এসআই মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মামারিশপুর বাজারের জনৈক আমিনুলের মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে (২৪ জুন) ০০.৪৫ ঘটিকায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রাশেদুল ইসলাম (২০) গ্রেফতার করা হয়। 


* অভিযান-৩ এসআই মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মধ্যবাজার সাকিনস্থ জনৈক আজাহার এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে (২৪ জুন) ০১.০০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শফিকুল ইসলাম (৪৮) গ্রেফতার করা হয়।

* অভিযান-৪ এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পঞ্চনন্দবাড়ী সাকিনস্থ মোঃ ফুল মামুদ (৩৮), পিতা-আক্কাছ আলী এর বসত ঘরের দক্ষিণ পাশে থেকে (২৩ জুন) ২১.০৫ ঘটিকায় ১২টি তাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং পলাতক আসামী ১। মোঃ ফুল মামুদ (৩৮) গ্রেফতারের অভিযান অব্যাহত। 

ডিবির ওসি জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, ছিনাতাই ও অন্যান্য মামলা আছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২টি তাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৮ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী, ভালুকা ও মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।