সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : আইন-আদালত

নান্দাইলে সাবেক এমপি তুহিন ও পরিকল্পনামন্ত্রীর কন্যাসহ ১৩৭ জনের বিরুদ্ধে মামলা


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

eshomoy.com || 2025-06-28
নান্দাইলে সাবেক এমপি তুহিন ও পরিকল্পনামন্ত্রীর কন্যাসহ ১৩৭ জনের বিরুদ্ধে মামলা
আনোয়ারুল আবেদীন খান তুহিন ও ওয়াহিদা হোসেন রুপা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার নান্দাইলে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নান্দাইলের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন,সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের কন্যা ওয়াহিদা হোসেন-রুপা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, হাসান মাহমুদ জুয়েল,পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, পরিকল্পনা মন্ত্রীর পিএস আবু নছর মাশুক সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা  হয়েছে। এছাড়াও ২০-২৫ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদুল ইসলাম  আকন্দ বাদী হয়ে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯নং আমলি আদালতে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে এ ধরনের মামলা নান্দাইল মডেল থানায় হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নান্দাইল মডেল থানার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন কে নির্দেশ দিয়েছে। এবং আগামী ২ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। 

ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯নং আমলি আদালতে মামলা সূত্রে জানা গেছে -বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে গত বছরের ২রা আগষ্ট ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সাবেক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালামের কন্যা ওয়াহিদা হোসেন রুপা পিস্তল, সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন শর্টগান ও অন্যান্য অভিযুক্তরা লোহার রড, হাত বোমা ,দা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে ৩০-৩২ জন শিক্ষার্থী আহত হয়। এসময় ৪-৫ টি দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। 

অভিযোগে উল্লেখযোগ্য অন্য আসামীরা হলেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার,শফিউল আলম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার তামান্না, মনোয়ারা জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া,তাসলিমা আক্তার শিউলী, আসাদুজ্জামান নয়ন,আব্দুল মতিন,কামাল উদ্দিন মন্ডল,সাবেক কাউন্সিল রেজাউল করিম রিপন,শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু,উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন,সাধারণ সম্পাদক মাহমুদুল হক সৌরভ,পৌর ছাত্রলীগের সভাপতি আবুল মুহিত প্রীতম,সাধারণ সম্পাদক ইমরান হায়দার স্বাধীন,  নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারী কলেজের প্রভাষক মাহদিউল আলম সোহাগ,নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উজ্জ্বলসহ ১৩৭ জন। 

এসব বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জনকণ্ঠকে বলেন, আদালত থেকে একটি অনুলিপি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী তদন্ত করে ২ জুলাইয়ের আগেই প্রতিবেদন দাখিল করা হবে।