ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। এক বার্তায় ক্লাবটি জানায়, ‘মাইলস্টোন ট্রাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। বার্সেলোনা ক্লাব এই দুঃসময়ে বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।’
উল্লেখ্য, সাম্প্রতিক এই দুর্ঘটনায় তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক নিখোঁজ রয়েছেন, যা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। এই ট্রাজেডি আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার এই বার্তা ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং অনেকেই ক্লাবটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।