সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : আইন-আদালত

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-06
হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মাহবুবউল আলম হানিফ

অভিযোগপত্রে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয় প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নেয়

জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একইসাথে আসামিদের গ্রেফতারের মাধ্যমে আগামী ১৪ অক্টোবর আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আদেশ দেন

 

প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মো: মঞ্জুরুল বাছিদ এবং জেলা দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তার সাথে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, মঈনুল করিম সহিদুল ইসলাম শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং নির্ধারিত তারিখে হাজির করার নির্দেশ দেন

এর আগে, রোববার মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন অভিযোগপত্রে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয় প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নেয়

অন্য তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা চারজনই বর্তমানে পলাতক রয়েছেন

উল্লেখ্য, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন ঘটনায় হাসানুল হক ইনু মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক দুটি মামলা দায়ের করা হয় তদন্ত শেষে সংশ্লিষ্ট সংস্থা প্রতিবেদন দাখিল করে