২৭০ জন প্রশাসনের কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তাদের ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ এর বিধি ৫ (বি) অনুযায়ী সিনিয়র স্কেলে (জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ষষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি দেয়া হয়েছে।
আরও পড়ুন- সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবক আটক: হত্যার দায় স্বীকার

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন ([email protected]) এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।
দুজন কর্মকর্তা শিক্ষা ছুটি/লিয়েনে থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী তাদের পদোন্নতির আদেশ জারি করা হয়নি। শিক্ষাজনিত ছুটি/লিয়েন থেকে ফিরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার পর ওই আদেশ জারি করা হবে।
আরও পড়ুন- খুবই উৎসাহজনক আলোচনা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে : পররাষ্ট্রমন্ত্রী
ইসময়/আরএম/এমআরএম