সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : আইন-আদালত

চট্টগ্রামে ইয়াবা মামলায় ২ জনের যাবজ্জীবন


এম মনির চৌধুরী রানা

eshomoy.com || 2024-02-03 13:20:00
চট্টগ্রামে ইয়াবা মামলায় ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে প্রায় ১ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো- মো. ঈসমাইল (৫৫) ও মো. রিদুয়ান (২৭)।  আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। 


আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঈসমাইল ও রিদুয়ানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃবিশ্বে দ্রব্যমূল্যর দাম কমলেও দুর্নীতির কারণে বাংলাদেশে বৃদ্ধির রেকর্ড  


জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ে র‍্যাব সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ঈসমাইল ও রিদুয়ানকে গ্রেপ্তার করে। ঈসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ পিস ও রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার খালিদুর রহমান বাদী হয়ে তাদের দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় কর্ণফুলী থানায় মামলা করেন। 


মামলার তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৩০ জুন ঈসমাইল ও রিদুয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ৭ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।