সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : আইন-আদালত

চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া ৩ আগ্নেয়াস্ত্র, ২২ গুলি উদ্ধার


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-08-20
চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া ৩ আগ্নেয়াস্ত্র, ২২ গুলি উদ্ধার

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে র‍্যাব। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।


র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২টি গুলি উদ্ধার করা হয়। এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এর আগে ১৩ আগস্ট থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫টি গুলি উদ্ধার করে র‍্যাব।


৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর চট্টগ্রাম নগরের কোতোয়ালি, সদরঘাট, পাহাড়তলীসহ বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় ৫০০ অস্ত্র ও ১০ হাজার গুলি লুট হয় বলে জানা যায়।