সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

মাদ্রাসা শিক্ষার্থী সন্ধ্যায় নিখোঁজ, রাতে বাড়ির পেছনে মিলল মরদেহ


বাগেরহাট প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-05
মাদ্রাসা শিক্ষার্থী সন্ধ্যায় নিখোঁজ, রাতে বাড়ির পেছনে মিলল মরদেহ

 

 

 

বাগেরহাটের শরণখোলায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ শিক্ষার্থীর নাম মরিয়ম (১০)।


৫ মার্চ (শনিবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।


নিহত মরিয়ম শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে। সে রাজৈর ফজলুল উলুম মুহসিনিয়া কওমী মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, ৪ মার্চ (শুক্রবার) রাতে বসতঘরের পাটাতনের ওপরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মরিয়মের মা আসমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ৯ টার দিকে ঘরের পাটাতনের উপরে অচেতন অবস্থায় দেখতে পাই। সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন।


তিনি জানান, কী কারণে মরিয়ম মারা গেল তা বুঝতে পারছেন না।


শরণখোলা থানার ভারপ্রাপ্ত ওসি মো. সাইদুর রহমান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।