সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার: আরসার ওলামা প্রধান 


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-06
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার: আরসার ওলামা প্রধান 

 

 

 

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা ও কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডারকে গ্রেফতার করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তার নাম মৌলভী জকোরিয়া (৫৫)।


৬ মার্চ (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক।

 
গ্রেফতার জকোরিয়া কুতুপালং ১ নম্বর ক্যাম্পের আব্দুল করিমের ছেলে। কথিত আরসার ওলামা শাখার প্রধান হিসেবে কাজ করছিলেন।
 
 
১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা নিহত মাস্টার মুহিবুল্লাহর সঙ্গে তার মতো বিরোধ ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে সে আত্মগোপনে চলে যান। কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন হত্যাকাণ্ডের পর থেকেই গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
 

দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএন এর লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে শনিবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
 
তিনি আরও জানান, মৌলভী জকোরিয়া ২০১৫ মায়ানমার থেকে এসে ফেরত যায়। আবার তিনি ২০১৭ সালে আশ্রিত হয়ে লম্বাশিয়া এলাকায় অবস্থান করেন। তিনি ২০১৯ সালে ফতোয়া বিভাগের দায়িত্ব পান। ২০২০ সালে কথিত আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।