ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় মো. সালাহউদ্দিন নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
২৭ মার্চ (রোববার) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন (৫৫) ঐ উপজেলার মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত ওসি মো. আলমগীর ভূঁইয়া জানান, "সকালে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে শ্যামবাড়ি এলাকায় একটি বালিবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল-আলম ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন। তুমি ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঘাতক চালকে খোঁজে বের করা হবে। ইতোমধ্যে পুলিশ এ ব্যাপারে কাজ শুরু করেছে।