সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

ভোলার বোরহানউদ্দিনে বাসচাপায় বৃদ্ধ নিহত


ভোলা প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-30



ভোলার বোরহানউদ্দিনে বাসচাপায় বৃদ্ধ নিহত

 

 

 

ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. খোরশেদ (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন।


৩০ মার্চ (বুধবার) সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের আবুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত ওসি শাহীন ফকির জানান, সকালে বাস মালিক সমিতির একটি বাস ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসে। পথে উপজেলার আবুল বাজার সংলগ্ন নির্মাণাধীন কালভার্টের বিকল্প সড়কে বাসটি পথচারী খোরশেদকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ওসি আরও জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নাকি চালকের ভুলে পথচারীকে চাপা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।