সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

সালথায় এক রাতে দুই গ্রামে ডাকাতি


সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-02-06 17:50:30
সালথায় এক রাতে দুই গ্রামে ডাকাতি

ফরিদপুরের সালথায় একই রাতে দুই গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ( ৫ ফ্রেরুয়ারী)  রাতে পৃথক ভাবে দুটি গ্রামে এই ডাকাতি সংগঠিত হয়।

আরও পড়ুনঃসালথায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত 


প্রথমে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে সাইফুর মোল্লার  বিল্ডিং এ রাত ১২.৩০ টার দিকে  বিল্ডিং এর পাশে থাকা গাছ বেয়ে ভিতরে ডুকে দরজা ভেঙে ,  উড়না দিয়ে হাত পা বেঁধে লেপের নিচে ডেকে রেখে ৭/৮ জনের সঙ্গ বদ্ধ ডাকাত দল ওয়ারড্রব ভেঙে ১০ ভরি স্বর্ন, নগদ একলক্ষ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল। 


পরে রাত ২.৩০ টার দিকে একই উপজেলার সোনাপুর ইউনিয়নের  চাঁদপুর গ্রামের আতিকুর রহমান এর বাড়িতে  ৫/৬ জনের  ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে ডুকে প্রথমে আতিকুরের ছেলে সাইদুর কে ধরে এতে সাইদুর চিৎকার দিলে মারধর করে তাকে হাত-পা বেঁধে ফেলে। পাশের রুমে আতিকুর কে  গিয়েও হাতপা বাঁধে ডাকাত দল।

 

আতিকুর রহমান এর ছেলে সাইদুর রহমান বলেন, আমাদের ঘরের কাপড়চোপড় সহ সব ধরনের মালামাল লুটে নেওয়ার পর, আমার বড় ভাইয়ের ছেলে বাচ্চা মানুষ আমাদের ঘরে ওর দাদুর কাছে থাকে, ওকে অস্ত্রের মুখে উঠিয়ে ওর মার ঘরের সামনে গিয়ে ওর মাকে ডাকতে বাধ্য করে।  ওর মা এতো রাতে ছেলের ডাক শুনে ঘরের দরজা খুলতেই ৪/৫ জন ঘরে ডুকে যায়। ওর মা  চিৎকার দিতেই একজন অস্ত্র ঠেকিয়ে ধরে।

আরও পড়ুনঃ সালথায় দুই মাস পর মায়ের কোলে ফিরলেন মুস্তাকিম

 তারপর সারা  ঘর তছনছ করে সব কিছু লুটে নেয়। প্রায় এক ঘন্টা তারা এই তান্ডব চালায়।  ৬ টি মোবাইল সেট সোনার নেকলেস ও নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।খবর পেয়ে সকালে সালথা থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন।পরে সকাল ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ তদন্ত ক্রাইম বিভাগ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্তি শৈলেন চাকমা দুটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি,  আমরা এই ডাকাতির  ঘটনা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি।   আশা করি দ্রুতই এই ডাকাত চক্র আইনের আওতায় আসবে। এখনও কোন লিখিত  অভিযোগ থানায় দেয়নি কেউ,  অভিযোগ হলে মামলা হবে।  আমরা মামলার ভিত্তিতে আরো ব্যাপক ভাবে কাজ করতে পারবো।