সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শেয়ার বাজার

দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন


রাকিবুল ইসলাম

eshomoy.com || 2024-10-24
দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন

দেশের শেয়ারবাজারে আবারও বড় ধরনের দরপতন ঘটেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে। টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল বুধবার এই দরপতন ঘটে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৭১ পয়েন্টেরও বেশি কমেছে। একই রকম পতন দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), যা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, পুঁজিবাজারে নানা অনিয়ম ও কারসাজির ফলে বিনিয়োগকারীরা এমনিতেই আস্থাহীনতায় ভুগছেন। এর মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা যোগ হওয়ায় এর বিরূপ প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

লেনদেনের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির মধ্যে মাত্র ৫২টির শেয়ারের দাম বেড়েছে, ৩০৬টির কমেছে, এবং ৪১টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। এর ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট কমে ৫,১৬৯ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া, বাছাই করা শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ১,৮৯২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১,১৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

শুধু সূচকের পতন নয়, ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারে মোট ৩২১ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি ২৩ লাখ টাকা কম। টাকার অঙ্কে শীর্ষ লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে ছিল এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, টেকনো ড্রাগস, ব্ল‍্যাক ব্যাংক, ফারইস্ট নিটিং, মিডল্যান্ড ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯৪টি কোম্পানির মধ্যে ৩৮টির দাম বেড়েছে, ১৩১টির দাম কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত ছিল। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট কমেছে। সিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ১২ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।