সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিশ্ব

অবতরণের পর বিমানে দুই লাশ উদ্ধার: নিউইয়র্ক থেকে ফ্লোরিডার জেটব্লু ফ্লাইটে হৃদয়বিদারক ঘটনা


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-08
অবতরণের পর বিমানে দুই লাশ উদ্ধার: নিউইয়র্ক থেকে ফ্লোরিডার জেটব্লু ফ্লাইটে হৃদয়বিদারক ঘটনা


নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় যাওয়া একটি জেটব্লু ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্ট থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পর এই লাশগুলো পাওয়া যায়।

জেটব্লুর গ্রাউন্ড ক্রু রুটিন রক্ষণাবেক্ষণ পরিদর্শনের সময় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে এই মৃতদেহগুলো খুঁজে পান। বিষয়টি নিশ্চিত করেছেন জেটব্লুর লং আইল্যান্ড সিটিতে অবস্থিত কর্পোরেট সদর দপ্তরের মুখপাত্র।

জেটব্লুর এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় ফেডারেল তদন্তকারীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কীভাবে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে ফ্লাইট ১৮০১-এ দুই ব্যক্তি অননুমোদিতভাবে প্রবেশ করতে সক্ষম হলেন। মুখপাত্র আরও বলেন, “দুঃখজনকভাবে উভয় ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের পরিচয় শনাক্ত এবং কীভাবে তারা বিমানে প্রবেশ করেছিল তা নির্ধারণে তদন্ত চলছে।"

পোর্ট অথরিটির মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে বিষয়টি নিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করছে।ব্রাওয়ার্ড কাউন্টি শেরিফের দপ্তরের ডেপুটিরা রাত সাড়ে ১১টার দিকে বিমানটির ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে দুই লাশ পাওয়ার খবর পান। প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করেন। ব্রাওয়ার্ড কাউন্টি মেডিকেল পরীক্ষকের দপ্তর মৃতদের পরিচয় এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত চালাচ্ছে।জেটব্লুর এই বিমানটি ৫ জানুয়ারি জেএফকে থেকে কিংস্টন, জামাইকা যায় এবং সেখানেই রাত কাটায়। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা জামাইকার নাগরিক হতে পারেন।জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কমিনা স্মিথ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “ফোর্ট লডারডেলে একটি বিমানের চাকার কাছে দুই মৃতদেহ পাওয়ার ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন। যদিও তাদের জাতীয়তা এখনও নিশ্চিত হয়নি, তবে তদন্ত চলছে এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।”ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী, বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে যাত্রা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যাত্রীর চাকার ভাঁজে চূর্ণ হওয়ার, অবতরণের সময় নিচে পড়ে যাওয়ার কিংবা তীব্র ঠাণ্ডা ও অক্সিজেনের অভাবে মৃত্যুর ঝুঁকি থাকে।জেটব্লুর মুখপাত্র বলেন, “এটি একটি হৃদয়বিদারক ঘটনা। কীভাবে এটি ঘটেছে তা খুঁজে বের করতে আমরা কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।"

এই মর্মান্তিক ঘটনার তদন্ত চলছে এবং এর ফলাফল থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।