সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিশ্ব

নিরাপত্তার কারণে, আগরতলা থেকেও বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-22
নিরাপত্তার কারণে, আগরতলা থেকেও বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত
সংগৃহীত ছবি

নিরাপত্তার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনসুলার সেবা ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে

তার আগে, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনও একই সেবা দেয়া বন্ধ করার তথ্য জানা যায় দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ভারতে বাংলাদেশের এই দুই মিশনে এসব সেবা বন্ধ থাকবে

গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠনঅখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে

তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় তারা

এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছেগতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

এছাড়া, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভের সময় ভিসা সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এই সর্ম্পকে উত্তেজনা আরও বাড়ে