দূষিত বায়ুর শহর তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা
ইসময় বিশ্ব ডেস্ক
eshomoy.com || 2025-06-22
সংগৃহীত ছবি
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। রোববার (২২ জুন) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।
এদিন তালিকার শীর্ষে ছিল চাদ, যার একিউআই স্কোর ছিল ১৭৬। এরপর তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান (স্কোর ১৬৪), চতুর্থ স্থানে কঙ্গো (১৫৩) এবং পঞ্চম স্থানে ভারত (১৩৮)।
একিউআই স্কোর অনুযায়ী:
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: সাধারণভাবে অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১ বা তার বেশি: ঝুঁকিপূর্ণ
বিশেষজ্ঞদের মতে, ১৫০ এর উপরে স্কোর বাসিন্দাদের শ্বাস-প্রশ্বাসের জটিলতা এবং হৃদ্রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। রাজধানী ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও যানবাহনে পূর্ণ শহরে এই মাত্রার দূষণ দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
পরিবেশবিদরা মনে করছেন, শিল্প বর্জ্য, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি এই বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ।
জেএইচ/ইডি