সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতে দুর্গাপূজার মণ্ডপে ট্রাম্পকে কেন অসুর হিসেবে উপস্থাপন করা হলো


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-09
ভারতে দুর্গাপূজার মণ্ডপে ট্রাম্পকে কেন অসুর হিসেবে উপস্থাপন করা হলো
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসবের সময় অসুররূপী এই ভাস্কর্যটি উন্মোচন করা হয়

সিংহের পিঠে বসে আছেন দেবী দুর্গা তাঁর দশটি হাতে দেবলোকে পাওয়া অস্ত্র ঝলমল করছে কিন্তু তাঁর লক্ষ্য সেই চিরচেনা মহিষাসুর নয়; তিনি নিশানা করেছেন এক ভিন্নরূপেরঅসুরকে’, যাকে অশুভ শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে সেই মূর্তির মাথায় সোনালি চুল, শরীর সুঠাম, আর মুখের অবয়ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো

গত সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসবের সময় অসুররূপী এই ভাস্কর্যটি উন্মোচন করা হয় এটির প্রতীকী বার্তা উপেক্ষা করা অসম্ভব ছিল

মুর্শিদাবাদের দুর্গাপূজা আয়োজক কমিটির সদস্য সঞ্জয় বসাক সিএনএনকে বলেন, ‘আগে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতকে চেপে ধরার, আমাদের নিচে টেনে নামানোর চেষ্টা করছে তাই আমরা ট্রাম্পকে এই অসুর হিসেবে দেখিয়েছি, যাকে পরাস্ত করেছেন শক্তিশালী মা দুর্গা

পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা উৎসব চলাকালে পুরো শহর যেন খোলা আকাশের নিচে উন্মুক্ত শিল্প প্রদর্শনীর মতো হয়ে ওঠে এখানে দেবী দুর্গা এবং তাঁর অসুরের পৌরাণিক লড়াইকে নতুনভাবে উপস্থাপন করা হয় এর মধ্য দিয়ে সাম্প্রতিক উদ্বেগ নানা সমস্যা প্রতিফলিত হয়েছে

বছরের পর বছর ধরে ভারতে দুর্গাপূজার মণ্ডপগুলোর মধ্য দিয়ে অভিবাসী সংকট থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধনানা বিষয়কে তুলে ধরতে দেখা গেছে

ছয় বছর আগে ট্রাম্প হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে ছিলেন সেখানে উপস্থিত থাকা ৫০ হাজার মানুষ দুই ডানপন্থী নেতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন

বাঙালি সংস্কৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল তৈরি করে থাকেন সুশোভন সিরকার নয়াদিল্লি কলকাতায় আসা-যাওয়া করেন তিনি সুশোভন বলেন, /১১-এর পর ওসামা বিন লাদেন একটি জনপ্রিয় বিষয় ছিল

২০২০ সালে ভারতের সঙ্গে চীনের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পরে একটি মণ্ডপে চীনের নেতা সি চিন পিংকে খলনায়কের ভূমিকায় দেখিয়েছিল আর সে ধারা বজায় রেখে এবার একটি মণ্ডপে ট্রাম্পকে অসুর হিসেবে উপস্থাপন করা হয়