সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিশ্ব

 ফিরলেন চীনের ৩ নভোচারী ছয় মাস পর পৃথিবীতে


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-04-16



 ফিরলেন চীনের ৩ নভোচারী ছয় মাস পর পৃথিবীতে

 

 

চীনের দীর্ঘতম মহাকাশ অভিযানের সমাপ্তি শেষ করে ১৮৩ দিন পর পৃথিবীতে অবতরণ করেছেন তিন মহাকাশচারী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় উত্তর চীনে অবতরণ করেন এই মহাকাশচারীরা। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


শেনঝো-১৩ নামে মহাকাশযানে করে মঙ্গলগ্রহে একটি রোভার অবতরণ এবং চাঁদে অনুসন্ধান করার পর তারা পৃথিবীতে ফিরে এলেন। যুক্তরাষ্ট্রের প্রধান মহাকাশ প্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার জন্য বেইজিংয়ের এই অভিযানটি একটি সর্বশেষ মিশন বলে জানায় এএফপি।


মিশনে অংশ নেন দুই পুরুষ এবং একজন নারী নভোচারী। তারা হলেন- ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং। তারা একটি ছোট ক্যাপসুলে করে পৃথিবীতে নিরাপদে অবতরণ করেন।


গত বছরের অক্টোবরে এ তিন চীনা নভোচারী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রওনা করেন। ২০২১-২২ সালে মানুষ নিয়ে চীনের প্রথম স্থায়ী মহাকাশ স্টেশনে তিয়ানগংয়ে যে চারটি মিশন পাঠানোর কথা, এটি ছিল দ্বিতীয়।


গত বছরের নভেম্বরে প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে হাঁটার গৌরব লাভ করেন ওয়ান। তিনি এবং তার সহকর্মী ঝাই স্পেস স্টেশন সরঞ্জাম স্থাপনের কাজ করেছিলেন। মিশন কমান্ডার ঝাই একজন প্রাক্তন ফাইটার পাইলট। তিনি ২০০৮ সালে চীনের প্রথম স্পেসওয়াক করেছিলেন, যখন ইয়ে একজন পিপলস লিবারেশন আর্মির পাইলট।


আগামী কয়েক মাসের মধ্যে শেনঝো-১৪ নভোযানে করে মহাকাশে মানুষ নিয়ে আরও একটি মিশন পাঠানোর কথা রয়েছে চীনের।