সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিশ্ব

নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 17:08:15
নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার উত্তর কোরিয়ার ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মহাকাশে গত সপ্তাহে স্পাই বা গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর উত্তর কোরিয়ার ওপর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আরও পড়ুন- নৌকা মার্কার প্রচার করায় রাজিবকে মারধর

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মূলত সাইবার গ্রুপ কিমসুকির ওপর আরোপ করা হয়েছে। গ্রুপটিকে উত্তর কোরিয়ার কৌশলগত এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
 
অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় করে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেয়া নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর গতিবিধি নজরদারির জন্য পিয়ংইয়ং স্যাটেলাইট উৎক্ষেপণের পরই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলো।


 
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে মহাকাশে পাঠানো উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইটটি ছবি পাঠানো শুরু করেছে। 
 
এরই মধ্যে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দফতর পেন্টাগনসহ যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ সব অফিসের ছবি পাঠিয়েছে স্যাটেলাইটটি। সেসব ছবি নিয়ে ‘গবেষণা’ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এমনটাই জানিয়েছে।

আরও পড়ুন- ব্যয়বহুল কিংবা কম ব্যয়বহুল শহর, কোনো তালিকায় নেই বাংলাদেশ
 
গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের প্রথম নজরদারি স্যাটেলাইট কক্ষপথে পাঠায়। দেশটির কর্মকর্তারা জানান, এই স্যাটেলাইটের মূল কাজ যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কার্যক্রমের ওপর নজর রাখা। 

স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় পশ্চিমা দেশগুলো।


ইসময়/এসআই/এমআরএম