সর্বশেষ ২৪ বছর আগে ২০০০ সালের জুলাই মাসে উত্তর কোরিয়া সফর করেন পুতিন।
গত বছরের সেপ্টেম্বর রাশিয়া সফরে গিয়ে তাকে আবার পিয়ংইয়ং সফরের দাওয়াত দেন উত্তরের নেতা কিম। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে আজ উত্তরের মাটিতে পা রাখলেন পুতিন।
পুতিনের সঙ্গে সফরে দেশটির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি প্রতিনিধিদল রয়েছে।
এসব ব্যক্তির মধ্যে রয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের জ্বালানিবিষয়ক প্রধান উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।