সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিশ্ব

নেতানিয়াহু জিম্মি মুক্তি নিয়ে যথেষ্ট কাজ করছেন না: বাইডেন


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-09-03 আন্তর্জাতিক
 নেতানিয়াহু জিম্মি মুক্তি নিয়ে যথেষ্ট কাজ করছেন না: বাইডেন
নেতানিয়াহু জিম্মি মুক্তি নিয়ে যথেষ্ট কাজ করছেন না: বাইডেন


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ফিলিস্তিনী গ্রুপ হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির জন্যে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন না।   

সোমবার হোয়াইট হাউসে জিম্মি মুক্তি বিষয়ে মার্কিন আলোচনাকারী দলের সঙ্গে বৈঠকের জন্যে সেখানে বাইডেন এসে পৌঁছানোর পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, তিনি কি মনে করছেন এ বিষয়ে নেতানেয়াহু যথেষ্ট কাজ করছেন?

জবাবে বাইডেন বলেছেন, না, তিনি তা মনে করছেন না।

শনিবার গাজায় এক আমেরিকানসহ ছয় জিম্মিকে হত্যার পর বাইডেন হোয়াইট হাউসে এ বৈঠক করেন।

বৈঠক শেষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, জিম্মিদের হত্যার কারণে বাইডেন তার ক্ষোভ প্রকাশ করে হামাস নেতৃবৃন্দকে জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আলোচনাকারীরা যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের উপস্থাপিত প্রস্তাবের অবস্থা তুলে ধরেন। বাইডেন ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠকের আগে বাইডেন বলেছেন, হামাস ও ইসরায়েলের কাছে উপস্থাপনের জন্যে আলোচনাকারীরা একটি চূড়ান্ত প্রস্তাবের খুব কাছাকাছি রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে বড়ো ধরনের আকস্মিক হামলা চালায়। এ সময়ে হামাস ২৫১ ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করে। গাজায় এখনও ৯৭ জনকে জিম্মি করে রাখা রয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, এদের মধ্যে ৩৩ জন মারা গেছেন।

এর আগে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিকালে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়েছিল।