সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : অর্থনীতি

যশোরে সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা


যশোর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-15



যশোরে সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

 

 

 

যশোরে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুতের দায়ে জয়দেব মণ্ডল নামে সাতক্ষীরার চুকনগরের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


১৫ মার্চ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি পুলিশ সদস্যদের নিয়ে শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে অভিযান চালান। এ সময় সেখানে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার সয়াবিল তেল মজুত পাওয়া যায়।

 
এ সময় প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান সাতক্ষীরার চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মণ্ডল ঢাকা থেকে সয়াবিন তেল কিনে এনে এখানে মজুত করেছেন। এরপর তেলের মালিককে ডেকে আনা হয়। তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা সয়াবিন তেল যশোরের মজুতের কথা স্বীকার করেছেন।
 

দোষীসাব্যস্ত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। এ সময় দণ্ডিত জয়দেব মণ্ডল এক লাখ টাকা জরিমানা দেন বলে জানা গেছে।

 
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আরও জানান, জয়দেব মণ্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।