সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : অর্থনীতি

ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-15
ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার
সংগৃহীত ছবি

ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার এতে ব্যয় হবে ২১৪ কোটি ৭০ লাখ টাকা

সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে


বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ- এর আওতায় ৫০ হাজার মেট্রিক নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে

প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার এতে ব্যয় হবে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে


এর আগেও কয়েক দফায় ভারত সিঙ্গাপুর থেকে চাল কেনার অনুমোদন দিয়েছিল সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি


সভায় চাল ছাড়াও এলএনজি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার