সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

'পীর দারোশের অস্তিত্ব নেই শেয়ারবাজারে, তবে তার অনুসারীরা এখনও বিদ্যমান' ।


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-09-03
'পীর দারোশের অস্তিত্ব নেই শেয়ারবাজারে, তবে তার অনুসারীরা এখনও বিদ্যমান' ।
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য ইয়াওয়ার সাঈদ শেয়ারবাজারে ঘটে যাওয়া কেলেঙ্কারির বিষয়ে বলেন, ১৯৯৬ এবং ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং দোষীদের কেউই শাস্তি পায়নি।

তিনি মন্তব্য করেন, "সে সময় শেয়ারবাজারে অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যাদের প্রভাব এখন কমলেও, তাদের অনুসারীরা এখনও সক্রিয়। আমাদের কাজ হয়তো তাদের পছন্দ নাও হতে পারে।"

সোমবার (০২ সেপ্টেম্বর) বিএসইসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেয়ারবাজারে চলমান অনিয়ম ও দুর্নীতি মোকাবিলায় বিএসইসির সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তিনি এসব মন্তব্য করেন।

ইয়াওয়ার সাঈদ আরও বলেন, "আমাদের কাজের ফলাফল অনুযায়ী আমাদের বিচার করা উচিত। ১১ কর্মদিবসে বিএসইসি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।" তিনি শেয়ারবাজারের কারসাজির বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইবরাহিম খালেদের প্রতিবেদনের কথা উল্লেখ করেন, যেখানে দুজন ব্যক্তিকে পুঁজিবাজার থেকে অবাঞ্ছিত ঘোষণা করার সুপারিশ করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। বরং তারা শেয়ারবাজারকে নিয়ন্ত্রণ করেছেন।

তিনি আরও বলেন, "আমাদের কাজ বাধাগ্রস্ত করবেন না। আমরা সৎভাবে কাজ করব, যদি ব্যর্থ হই, তবে নিজ থেকে সরে যাব।"

তিনি মিউচুয়াল ফান্ডের বিষয়ে উল্লেখ করে বলেন, "১৯৯৯ সালের ২৯ আগস্ট প্রথম মিউচুয়াল ফান্ডের উদ্বোধন হয়। এরপর ২৫ বছর পেরিয়ে গেলেও এই খাত খুব একটা অগ্রগতি অর্জন করতে পারেনি, বরং কিছু ক্ষেত্রে পিছিয়েছে।"