সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

হাসিনার শাসনামলে বাংলাদেশের অস্তিত্ব ছিল না: রিজভী


শাহিনুর আলম,প্রতিনিধি ঢাকা

eshomoy.com || 2024-10-22
হাসিনার শাসনামলে বাংলাদেশের অস্তিত্ব ছিল না: রিজভী

হাসিনার শাসনামলে বাংলাদেশের অস্তিত্ব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশকে মুজিব দেশ বা শেখ দেশ বানানোর জন্য যা যা করার ছিল সবই করেছে আওয়ামী লীগ সরকার।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে গণসংযোগ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, অব্যাহতি দেয়া ২৫০ জন এসআইকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের নির্যাতন করার জন্য নিয়োগ করা হয়েছিলো।

ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ডেঙ্গু নিরাময়ের জন্য ওষুধ কেনার কথা বললেও আওয়ামী লীগ সরকার ওষুধের টাকা লুটপাট করেছে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করার জন্যই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। প্রতিহিংসার মামলা কেন এখনো জিইয়ে রাখা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি।