শ্রীবরদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত
শেরপুর প্রতিনিধি
eshomoy.com || 2024-10-24
শেরপুরের শ্রীবরদী উপজেলার দহেরপাড় শ্মশানঘাট এলাকায় মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন৷
মজ্ঞলবার (২২ অক্টোবর) বিকালে দহেরপাড় এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে একজন মারা যায়। ও আরেক জন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ ঘটিকার সময় মৃত্যুবরন করেন।
দূর্ঘটনায় নিহত সবুজ মিয়া (২৩) উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে ও দুর্ঘটনায় নিহত অপর ব্যাক্তি জাকিরুল ইসলাম জয় (২৫) উপজেলার ইজারাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয়রা জানান, দূর্ঘটনায় নিহত সবুজ মিয়া মোটরসাইকেল চালিয়ে দহেরপাড় সড়ক দিয়ে শ্রীবরদী বাজারের দিকে আসছিল। অপরদিকে জাকিরুল হাসান জয় শ্রীবরদী থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিল। এ সময় দহেরপাড় শ্মশানঘাট এলাকায় এলে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়, সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন জয়, পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা সাস্থকমপ্লেক্সে নিয়ে আসেন, দায়িত্বরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। ও জয় কে শেরপুর জেলা হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় জয় শেরপুর সদর হাসপাতালে মারা যায়।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, এ ঘটনায় দুই জন মারা গেছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।