ইংরেজি নববর্ষ-২০২৫ উপলক্ষে সিনার্জী ইন্টারফেস লিমিটেড তাদের সম্মানিত গ্রাহকদের সঙ্গে বর্ষবরণ ও ডিনার পার্টির আয়োজন করেছে। এতে কোম্পানির গ্রাহকবৃন্দ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সহায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে সফটওয়্যার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সিনার্জী ইন্টারফেস লিমিটেড। তাদের কোর সার্ভিস এরিয়া হল:
সম্প্রতি প্রতিষ্ঠানটি ই-কমার্স ব্যবসায়ীদের জন্য ইদোকান নামে একটি নতুন স্টার্টআপ চালু করেছে, যা ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।
সিনার্জীর ব্যবস্থাপনা পরিচালক তানিয়া সুলতানা বলেন, “আমরা সবসময় গ্রাহকদের চাহিদা এবং ব্যবহারিক সুবিধার কথা বিবেচনা করে সফটওয়্যার তৈরি করি। গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রথম অগ্রাধিকার।”
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের স্থানীয় সফটওয়্যার মার্কেট অনেক বড় এবং দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন যেকোনো ধরণের সফটওয়্যার তৈরি করতে সক্ষম। তাই বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় সফটওয়্যার ব্যবহারের প্রবণতা বাড়াতে হবে। এই লক্ষ্যে বেসিসের কার্যকর ভূমিকা, সরকারের নীতিগত সহযোগিতা এবং সরকারি ও কর্পোরেট প্রতিষ্ঠানের মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডিনার পার্টির শেষ পর্যায়ে তানিয়া সুলতানা অনুষ্ঠানে উপস্থিত গ্রাহক ও আইটি শিল্পের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।