সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে ভাঙ্গায় আইনগত সহায়তা দিবস-২৫ উদযাপন


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-04-28
বর্ণাঢ্য আয়োজনে ভাঙ্গায় আইনগত সহায়তা দিবস-২৫ উদযাপন


"দ্বন্দে কোনো আনন্দ নাই-আপস করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে-কোনো চিন্তা নাই।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে 

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ভাঙ্গা উপজেলার চৌকি আদালত লিগ্যাল এইড এর বিশেষ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

র‍্যালিটি বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

র‍্যালিতে এসময় তারা "দ্বন্দ্বে কোন আনন্দ নাই-আপস করো ভাই। লিগাল এইড আছে পাশে-কোনো চিন্তা নাই।" ইত্যাদি স্লোগান দেন। 

র‍্যালিতে অংশ নেন, নগরকান্দা চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মাঈনুদ্দিন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন, ভাঙ্গা চৌকি আদালতের স্টেনোগ্রাফার কাম (পি.এস) মো. মহিউদ্দিন আহমেদ,ভাঙ্গা চৌকি আদালতের ব্রেঞ্চ সহকারি মো. রকিবুদ্দিন মাতুব্বর, সদরপুর চৌকি আদালতের ব্রেঞ্চ সহকারী লাবিব, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান, রুহুল আমিন, অ্যাডভোকেট আলী মোর্শেদ, অ্যাডভোকেট এইচ এম কামরান হোসেন, একরাম আলী সিকদার, জহরুল হক মিঠু, মাসুদ মুন্সী, আব্দুল আজিজ, ভাঙ্গা ওরিয়েন্ট লাইব্রেরি এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াহিদুজ্জামান, ফয়েজ মিয়া প্রমূখ। 


র‍্যালি শেষে আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, গরিব অসহায় মানুষ যেন টাকার অভাবে আইনের সহায়তা থেকে বঞ্চিত না থাকে, সেই কারণেই সম্পূর্ণ ফ্রী তে আইনের সহায়তা পেতে লিগ্যাল এইড নামের একটি সেবা কমিটি চালু হয়েছে, লিগ্যাল এইডের সেবা সম্পর্কে তার সুফল জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান তিনি। 

সিনিয়র জজ শফিকুল ইসলাম আরো জানান, সমাজে কোন বিশৃঙ্খলা দেখা দিলে প্রথমে তাদেরকে মামলার দিকে উদ্বুদ্ধ না করে, তাদেরকে লিগ্যাল এইডের মাধ্যমে বসিয়ে আপোস করার চেষ্টা করতে হবে, এইসব চিন্তা করেই লিগ্যাল এইড সেবা প্রতিষ্ঠা লাভ করে। 

ভাঙ্গা শাখার চৌকি আদালত লিগ্যাল-এইড বিশেষ কমিটি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।