পুলিশ ও স্থানীয়রা বলছেন, রাতে মনিরের সঙ্গে স্ত্রী রুমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির ঘর থেকে বাইরে চলে যান। পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তার ৪ বছর বয়সী ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চাইলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এসময় মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে চাইলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। এসময় মনির শাশুড়ির পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ-সব বিষয়ে জানতে চাইলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এবং একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।