রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট চায় বিএনপি
বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বর্তমান পদ্ধতির পরিবর্তে সংসদ সদস্যদের ভোটে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন চায়। দলটির মতে, একজন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকতে হবে, যা গোপন ব্যালটেই সম্ভব।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংবিধানের মধ্যেই থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে সংস্কার আনা যেতে পারে। তারা মনে করে, বর্তমান পদ্ধতিতে সংসদে দলীয় হুইপের কারণে প্রকৃত ভোটাধিকার চর্চা বাধাগ্রস্ত হয়।
???? তারা আরও বলেছে, গণতন্ত্র চর্চা ও সাংবিধানিক ভারসাম্য বজায় রাখতে রাষ্ট্রপতির ভূমিকাও গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া হতে হবে মুক্ত, নিরপেক্ষ এবং স্বচ্ছ।