খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের রংধনু ও আরিশা নামক দুই কসমেটিকস মালিককে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদহীন, মিসব্রান্ডেড ও অননুমোদিত প্রসাধনীর পণ্য বিক্রির মাধ্যমে মানবস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীন ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, উপজেলায় জনস্বার্থে যে কোনো ধরনের অভিযান চলমান থাকবে।