সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

কৃষি ব্যাংকের ১৬ লাখ টাকা লুট: আটক ৩ নিরাপত্তাকর্মী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-16
কৃষি ব্যাংকের ১৬ লাখ টাকা লুট: আটক ৩ নিরাপত্তাকর্মী
কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা।

খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে গিয়ে দেখা যায়, ব্যাংকের মূল গেটের তালা কাটা অবস্থায় পড়ে আছে। ভেতরে বড় ধরনের ভাঙচুরের চিহ্ন না থাকলেও একে একে ছয়টি তালা ভেঙে দুর্বৃত্তরা ভল্টে প্রবেশ করে। এরপর তারা ভল্টের টাকা লুট করে এবং সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয়।

ব্যাংক সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টায় এক নিরাপত্তাকর্মীর ডিউটি শেষ হলেও তার স্থলে কেউ যোগ দেননি। এ সুযোগে প্রায় দেড় ঘণ্টা ধরে দুর্বৃত্তরা ভল্ট ভাঙার কাজ চালায়। সারাদিন শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ব্যাংকের মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে গেট থেকে লকার পর্যন্ত একাধিক তালা ভাঙা অবস্থায় দেখতে পায়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ভল্টে প্রায় ১৬ লাখ টাকা ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এদিকে ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী আবুল কাশেম, তরিকুল ও আফজালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ‘তাদের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের শাখাটি অবস্থিত। ভবনটিতে আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।