বাগেরহাট জেলার ফকিরহাটে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে ফকিরহাট মডেল থানার টাউন নওয়াপাড়া মোড়স্থ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের নির্দেশনায় এবং ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান মিশন, এসআই (নিঃ) শিবলি নোমানি, নারী কনস্টেবলসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় নুপুর আক্তার (৫০), পিতা মৃত কাবারেক মিয়া, সাং-পশ্চিম আহমেদনগর, থানা মিরপুর মডেল, জেলা ঢাকা—তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।