সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-26
শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি’র দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, একটি গরু ও চারটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আন্তর্জাতিক সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’