সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা সেই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-22
সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা সেই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার
ফাইল ছবি।

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

 

ঘটনা ঘটে নৌকাডুবির তিন বছর পূর্তি উপলক্ষে বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটে। ২০২২ সালের সেপ্টেম্বরে মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে ৭১ জনের মৃত্যু হয়েছিল। এই দিনে ৬–৭ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য নদীর ঘাটে যান।

 

সাংবাদিকদের অভিযোগ, ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান তাদের নদী পার হতে বাধা দেন। নৌকায় মোটরসাইকেল পারাপার হচ্ছিল, কিন্তু সাংবাদিকরা নদী পারাপারে বাধা পান। সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আপনি আল জাজিরার সাংবাদিক হন, আর যেই সাংবাদিক হন, তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না।

 

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা সন্ত্রাসী”। এ সময় শতাধিক লোকের সামনে সাংবাদিকদের অপমান করার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।