সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মহাসড়ক অবরোধ চালকদের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-28
পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মহাসড়ক অবরোধ চালকদের
ছবি: সংগৃহীত

গাজীপুরে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন সিএনজি অটোরিকশার চালকরা রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর বাসন থানার কড্ডা ব্রিজ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী

আন্দোলনকারী চালকরা জানান, মহানগর এলাকার মহাসড়কে সিএনজি-অটোরিকশা চলাচলে বাধা নেই কিন্তু গাজীপুর মহানগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠলেই নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা কিছু ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন চাঁদা না পেলে অটোরিকশা আটকে মামলা দেন তারা

এসব হয়রানীর প্রতিবাদে এবং মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে আজ অবরোধ করা হয়

নগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, ‌‌‌‌‌‌‘খবর পেয়ে পরিবহন শ্রমিক নেতা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফয়সাল আহম সরকারকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই চালকদের হয়রানী বন্ধ এবং সমস্যার সমাধানে সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রমিক নেতাদের বৈঠকের আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন