সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : সারাদেশ

১ হাজার টাকা পাওনার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-02
১ হাজার টাকা পাওনার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে পাওনাদারের বিরুদ্ধে হাজার টাকার জন্য বৃদ্ধ মতিয়ার রহমানের ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে এতে হতদরিদ্র বৃদ্ধের পরিবারটি চরম কষ্টের মধ্যে পড়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয় নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে বসতঘরের ছাউনির ১০-১২টি টিন জোরপূর্বক খুলে নিয়ে যান

বৃদ্ধ মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম অভিযোগ করেন, ‘আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই এই ঘরের টিন খুলে নিয়ে গেছে অনেক অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি বৃষ্টির দিনে খুব অসুবিধার মধ্যে আছি

ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন তবে দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে টিনগুলো ফেরত দিতে বললেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন বলেন, ‘আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি

এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জানান, হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঘরের টিন খুলে নেওয়া অমানবিক অগ্রহণযোগ্য তাঁরা দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

বিষয়ে সাদুল্লাপুর উপজেলাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, মতিয়ার রহমানের অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে