সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : সারাদেশ

এনা পরিবহনের কর্মচারীর কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাই , গ্রেফতার ১


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-28
এনা পরিবহনের কর্মচারীর কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাই , গ্রেফতার ১
সংগৃহীত ছবি

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকা থেকে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় শাহ আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

সোমবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ


অভিযানে আকিকুর রহমান ফরহাদ ওরফে কালা ফরহাদ নামে আরেক আসামির বাড়িতেও অভিযান চালানো হয়, তবে তাকে আটক করা সম্ভব হয়নি পুলিশ জানায়, দুজনের বাড়িই কদমতলি এলাকায় অবস্থিত


স্থানীয় সূত্রে জানা গেছে, আকিকুর রহমান ফরহাদ দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত


ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফত আলী বলেন, ঘটনার পর এনা পরিবহনের সিলেট বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম রুকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে


রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এনা পরিবহনের কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে