সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : সারাদেশ

কুমিল্লায় কিশোরকে গাছের সঙ্গে বেঁধে যুবলীগ নেতার নির্যাতন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-31
কুমিল্লায় কিশোরকে গাছের সঙ্গে বেঁধে যুবলীগ নেতার নির্যাতন
চুরির অভিযোগ এনে মনির ওই কিশোরকে বাড়ির গাছের সঙ্গে বেঁধে সারাদিন শারীরিক নির্যাতন করেন।

কুমিল্লার বুড়িচংয়ে চুরির অপবাদে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে সারাদিন নির্যাতন করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে বুধবার উপজেলার ময়নামতি ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামে এই ঘটনাটি ঘটে 

নির্যাতনের শিকার আবু সাঈদ স্থানীয় শাহ দৌলতপুর গ্রামের মৃত নাজির ইসলামের ছেলে অভিযুক্ত যুবলীগ নেতা মনির হোসেন বিনন্দিয়ারচর গ্রামের সুলতান আহমেদের ছেলে

স্থানীয় সূত্র পুলিশ জানায়, চুরির অভিযোগ এনে মনির ওই কিশোরকে বাড়ির গাছের সঙ্গে বেঁধে সারাদিন শারীরিক নির্যাতন করেন তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখেন  

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, মনির হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের কর্মী ১৬ বছর ধরে তারা ময়নামতি ইউনিয়নের সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, এখনো করছে

আবু সাঈদের মা সেলিনা বলেন, আমার ছেলেকে কাজের কথা বলে মনির বাসায় নিয়ে যায় কাজের টাকা চাওয়ায় তাকে চোর বলে অপবাদ দেয় ছেলেকে উদ্ধার করতে গেলে আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয় ছেলেকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ৯০ হাজার টাকা দাবি করে 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আমরা কিশোরকে উদ্ধার এবং যুবলীগ নেতা মনিরকে আটক করে নিয়ে আসি আবু সাঈদ মনিরের গরুর ফার্মে চাকরি করত ৯০ হাজার টাকা চুরি হওয়ায় সে তাকে সন্দেহ করে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল ঘটনায় বৃহস্পতিবার বুড়িচং থানায় মামলা হয়েছে

বিষয়ে জানতে মনিরকে মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি