সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

বিমান বন্দরে যাত্রীর পেটের ভেতর মিলল ৬৩৭৮ পিস ইয়াবা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-02
বিমান বন্দরে যাত্রীর পেটের ভেতর মিলল ৬৩৭৮ পিস ইয়াবা
সংগৃহীত ছবি

বিমানযাত্রীর পেটের ভেতর লুকিয়ে ইয়াবা বহনকালে বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা মো. পান্নু হাওলাদার (৩০) কে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটককৃতের কাছ থেকে মোট ৬৩৭৮ (ছয় হাজার তিনশত আটাত্তর) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বিমানবন্দর থানায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS 142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় পান্নু হাওলাদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

তার পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়ে সন্দেহ হওয়ায় এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির প্যাকেজ শনাক্ত হয়।

পরবর্তীতে কুর্মিটোলা হাসপাতালে পরিবহনকারীকে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হলে ১৩৬ (একশত ছত্রিশ) পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন সত্যিই চাঞ্চল্যকর ঘটনা। আমরা বিমানবন্দর এলাকায় মাদক চোরাচালানসহ সব অবৈধ কার্যক্রম প্রতিরোধে সচেষ্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যে কোনো অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছি।

পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।