সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-07
সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬
বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিকসহ ৬ জন।

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে মামলা দিয়ে তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীর রসুলপুর বিওপির বিজিবি টহল দল উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রসুলপুর বিওপি সীমান্ত ফাঁড়িতে বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার। এরপর রাতেই আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মারগ্রাম গ্রামের নেপাল বর্মন (২৯), বালাদেশের নওগাঁর মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের জলি রানী (৩০) ও তাঁর দুই মেয়ে এবং পত্নীতলার বড়চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) ও তাঁর স্ত্রী লিপি রানী দাস (৪৭)।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ভারতীয় নাগরিক নেপাল বর্মন গত ২২ অক্টোবর হিলি বন্দর দিয়ে বৈধভাবে বাংলাদেশে আসেন। ২৬ অক্টোবর আদালতের মাধ্যমে জলি রানীকে বিয়ে করেন। পরে ভারতে কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের ৫ জনকে ৪ নভেম্বর রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে নিয়ে আসেন। গোপন সূত্রে জানতে পেরে বিজিবি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিদের বরাত দিয়ে বিজিবি সূত্র জানায়, নেপাল বর্মন বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার ভোলা, রোস্তম ও শহিদুল নামে তিন পাচারকারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারের কার্যক্রম চালিয়ে আসছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিকসহ আটক ৬ জনকে থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে মামলা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ ব্যাটালিয়ন) কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।