সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

খেয়াঘাটে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের ফের 'টেঁটাযুদ্ধ', আহত ১৫


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-08
খেয়াঘাটে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের ফের 'টেঁটাযুদ্ধ', আহত ১৫
সংগৃহীত ছবি

নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেয়ার জেরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে মাধবদী উপজেলার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেয়া ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত সোমবার ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। এরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু আজ সকালে পুলিশ না থাকার সুযোগে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

এদিকে আহতদের মধ্যে বেশ কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে পুলিশি গ্রেফতারের ভয়ে অনেকে বিভিন্ন স্থানে গোপনে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ভোরে পুলিশের উপস্থিতি দেখতে না পেয়ে দুইপক্ষের মধ্যে উত্তজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। কয়েকজন সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।