সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-16
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) বিকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য শক্তি প্রসাদ ঘোষ (৪৮), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬নং ওয়ার্ডের তথ্য বিষয়ক সম্পাদক মামুন দেওয়ান (৩৬), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য ভুলানাথ সূত্রধর (৫৮), পাথালিয়া ইউনিয়ন যুবলীগের ৫নং ওয়ার্ডের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম নজরুল (৩৯), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম গফুঁর (৬০) ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (৩৭)। 

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেফতারদের বিকালে আদালতে পাঠানো হয়েছে।