সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : সারাদেশ

জজ কোর্টে মামলার হাজিরা দিতে গিয়ে, হামলার শিকার ছাত্রদল নেতা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-20
জজ কোর্টে মামলার হাজিরা দিতে গিয়ে, হামলার শিকার ছাত্রদল নেতা
সংগৃহীত ছবি

নরসিংদী জজ কোর্টে মামলার হাজিরা দিতে গিয়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা ছাত্রদল নেতা সিয়াম ভূঁইয়া আবিরের (২৮) ওপর হামলার ঘটনা ঘটেছে

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটে পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আহত সিয়াম ভূঁইয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের এমরান মিয়ার ছেলে তিনি ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন

পুলিশ স্থানীয়রা জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকসা এলাকার একটি মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে যান সিয়াম হাজিরা দিয়ে বের হয়ে আদালতের বিশ্রামাগারের সামনে বসে চা খাচ্ছিলেন সময় কয়েকজন যুবক পাশে থাকা এক ভিক্ষুকের লাঠি নিয়ে সিয়ামের ওপর হামলা চালায় এতে সিয়ামের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে সময় তারা বেধড়ক মারধর করতে থাকে

পরে সিয়াম দৌড়ে নিজেকে রক্ষা করতে জজ কোর্টের ভেতরে গিয়ে সিডি রুমের সামনে গিয়ে পড়ে যান সময় সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মাথায় চারটি সেলাই লেগেছে এছাড়া শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়

আহত ছাত্রদল নেতা সিয়াম ভূঁইয়া আবির বলেন, কোর্টে হাজিরা শেষে বের হওয়ার পরই কয়েকজন মিলে আমার ওপর হামলা করেছে তারা আমার মাথায় একাধিক আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমি ঘটনার বিচার চাই তবে কী কারণে তার উপরে হামলা হয়েছে কারা করেছে- ব্যাপারে সিয়াম কিছু জানে না বলে জানান ঘটনায় পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, আহত ব্যক্তির ওপর প্রতিপক্ষ জজ কোর্টের নম্বর গেট এলাকায় অতর্কিত হামলা চালায় সময় তাকে পিটিয়ে আহত করা হয় পরে কোর্ট পুলিশের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার বিরোধে তার ওপর হামলার ঘটনা ঘটেছে আর ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে