সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

ভূমিকম্পে হলে ফাটল: নিরাপত্তার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-21
ভূমিকম্পে হলে ফাটল: নিরাপত্তার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হলের ভবন।

ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরেবাংলা ফজলুল হক হলের দেয়ালে ফাটল এবং বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে এতে আতঙ্কিত হয়ে আবাসিক শিক্ষার্থীরা দ্রুত স্থানান্তর হল পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন ভবনটির বিভিন্ন স্থানে আগে থেকেই পলেস্তারা খসে পড়ছিল

আজ শুক্রবার ভূমিকম্পের পর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা হলের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন পরে তাঁরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) সহ-উপাচার্য (প্রশাসন) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পরে শিক্ষার্থীরা সেখানে এক ঘণ্টার মতো অবস্থান করে বিক্ষোভ সমাপ্ত করেন

শেরেবাংলা ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী ইমরান বলেন, সকালের ভূমিকম্পের সময় হলের এক পাশে বড় ফাটলের সৃষ্টি হয়েছে কিছুদিন আগে যে অংশগুলো সংস্কার করা হয়েছিল, সেগুলোও আবার ফেটে গেছে তিন শতাধিক শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে রয়েছে ভবনটি অনেক আগেই বসবাসের অযোগ্য হয়ে গেছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি আমাদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর না করলে বড় দুর্ঘটনা ঘটবে

শেরেবাংলা হল শাখা ছাত্রদলের সভাপতি মারুফ হাসান জেমস বলেন, ‘১৯৬২ সালে নির্মিত এই হল এখন পুরোপুরি জরাজীর্ণ প্রতিটি রুমেই বড় বড় ফাটল রয়েছে রাতে ঘুমন্ত অবস্থায় ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়েছেনএমন ঘটনাও রয়েছে ভূমিকম্পের সময় শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন, কেউ কেউ তিনতলা থেকে লাফ দেওয়ার কথাও চিন্তা করেছিলেন আমরা বাঁচতে চাই, দ্রুত আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিন